দিনাজপুরের বিখ্যাত সুগন্ধি চিনিগুড়া চাল

170.00৳ 

  • ১০০% স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি
  • মূল্যঃ ১৭০/- টাকা কেজি
  • পরিমাণঃ নূন্যতম ১ কেজি থেকে যেকোন পরিমান
  • সংগ্রহ:  দিনাজপুর
  • প্যাকিং: স্মার্ট প্যাকিং জেলা সদরে হোম ডেলিভারি  ও থানা পর্যায়ে কুরিয়ার এর অফিস ডেলিভারি হবে। অর্ডার করার পুর্বে বিস্তারিত জেনে নিতে চাইলে কল করুন 01713 821355 (WhatsApp) নম্বরে ।
Unit: 1kg
Category:

Description

দিনাজপুরের বিখ্যাত  সুগন্ধি চিনিগুড়া পোলাও চাল: 

  • ১০০% স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি
  • মূল্যঃ ১৭০/- টাকা কেজি
  • পরিমাণঃ নূন্যতম ১ কেজি থেকে যেকোন পরিমান
  • সংগ্রহ:  দিনাজপুর
  • প্যাকিং: স্মার্ট প্যাকিং জেলা সদরে হোম ডেলিভারি  ও থানা পর্যায়ে কুরিয়ার এর অফিস ডেলিভারি হবে। অর্ডার করার পুর্বে বিস্তারিত জেনে নিতে চাইলে কল করুন 01713 821355 (WhatsApp) নম্বরে ।

 দিনাজপুরের চিনিগুড়া চাল

🌾ব্রি ৩৪ বা  জিরা জাতের ধান থেকে চিনিগুড়া চাল পাওয়া যায়। চিনিগুড়া চাল দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী চাল। এই চাল আকারে ছোটো এবং সুগন্ধি হয় ।  চিনিগুড়া চাল পোলাও , বিরিয়ানি, খিচুড়ি এবং অতিথি আপ্যায়নে অদ্বিতীয়। উৎসব প্রিয় এইদেশে চিনিগুড়া চাল সারাদেশে বেশ জনপ্রিয় । মেঠোপথ (Metthopath) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন) নিবন্ধিত একটি কুটির শিল্প) তার নিজস্ব জমিতে দীর্ঘ পাঁচ বছর যাবত অতি সুনামের সহিত দিনাজপুরের বিখ্যাত সুগন্ধি চিনিগুড়া চাল বিক্রি করে আসছে। ব্রি৩৪ ধান থেকে উৎপাদিত এই চাল মানে ও গুনে অতুলনীয়। বিশেষ বৈশিষ্টের জন্য আমাদের এই সুগন্ধি চাল একটু আলাদা। ১) গ্রামের মানুষেরা যেভাবে ধান রোদে শুকিয়ে মিলে ভাঙ্গায় ঠিক সেভাবে এই ধান চাতালে শুকিয়ে হাসকিং ভাঙ্গানোর পর কুলায় পরিস্কার করে প্যাকিং করা হয়। ২) যেহেতু এই ধান হাসকিং মিলে ভাঙ্গানো হয় সেহেতু এর আবরণ কোন প্রকার নষ্ট হয় না। ৩) প্রকৃতিকভাবে এই চালে সুগন্ধি থাকে তাই এই চালে কোন প্রকার কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয় না। ৪) চাল সাদা করতে কোন প্রকার কালার ব্যবহার করা হয় না। ৫) রান্না করার পর রান্না ঘরের আশেপাশে সুগন্ধি ছড়িয়ে পড়ে। ৬) সুগন্ধি চিনিগুড়া চাল দিয়ে বিরয়ানী, পোলাও, ফিরনী, পায়েশ, খিচুড়ি রান্না করা যায় অনায়াসে। ৭) এই চাল থেকে প্রস্তুতকৃত আটা বা গুড়া দিয়ে খুব সহজে মজাদার পিঠা তৈরী করা যায়।

চিনিগুড়া চালের বৈশিষ্ট্যঃ 

🔷 আকারে চিকন ও ছোটো

🔷 খেতে সুস্বাদু ও প্রাকৃতিক  সুগন্ধি  

🔷 সম্পূর্ণ খুদ ও পাথরমুক্ত 

🔷 চালে কোনো কৃত্রিম সুগন্ধি ব্যবহার করা হয়না 

🔷 কেমিক্যাল মুক্ত 

🔷 অর্গানিক ও পুষ্টিগুণ সমৃদ্ধ 

🔷 পালিশ ছাড়া হাসকিং মিলে সনাতন পদ্ধতিতে চাল তৈরি

বর্তমানে বাজারে মূলত চার ৪ কোয়ালিটির চিনিগুড়া চাল বিক্রি করা হচ্ছে।

👉চিনিগুড়া গ্রেড ৪: এই চার নাম্বার গ্রেডের চাল শতভাগ ভেজাল, এই চাল সম্পুর্ন ভাবে তেরি হয় ৯০ ধান ও ৩৬ ধানের মিশ্রনে, যা দেখতে অরিজিনাল চিনিগুড়ার ধানের মতই দেখতে। এটাতে আসলে কোন সুগন্ধি থাকেনা, এগুলোতে কেমিক্যাল ফ্লেভার দিয়ে সুগন্ধি করা হয়। এই চাল ভ্যানে বা দোকানের পজেশন ভেদে প্রতি কেজি ৭০-১০০/- পর্যন্ত বিক্রি হয়।

👉চিনিগুড়া গ্রেড ৩: এই তিন নাম্বার গ্রেডের চাল অরিজিনাল চিনিগুড়ার সাথে ৯০ ধান, ৩৬ ধান মিশ্রনের রেশিও অনুযায়ী দাম প্রতি কেজি ১০০-১৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়। এটিতেও কেমিক্যাল ফ্লেভার দিয়ে সুগন্ধি করা হয়।

 👉চিনিগুড়া গ্রেড ২: এই দুই নাম্বার গ্রেডের চাল, অরিজিনাল চিনিগুড়া চাল কিন্তু B গ্রেডের ধান থেকে উৎপাদন করা হয়, মান ভেদে ১৫০-১৬৫ বিক্রি হয়।  এটিতেও সামান্য পরিমানে সুগন্ধি ফ্লেভার স্প্রে করা হয়।

👉চিনিগুড়া গ্রেড ১: এই ১ নাম্বার গ্রেডের চাল, A গ্রেডের পিওর চিনিগুড়া ৩৪ ধান থেকে উৎপাদন করা হয়। অরিজিনাল চিনিগুড়া সবসময় পুরাতন চাল বাজারজাত করা হয়। কারন পুরাতন চালের পোলাও ঝরঝরে হয়, নতুন চালের সুগন্ধি বেশি হয় কিন্তু পোলাও নরম ও আঠালো হয়। 

এখন জানাবো অরিজিনাল চিনিগুড়া চাল চিনবেন কিভাবে : 

✅সবগুলো চাল একই মাপের থাকবে, কোন চাল ছোট বড় থাকবেনা।

✅চালে হালকা সুগন্ধ থাকবে, তীব্র সুগন্ধ থাকবেনা।

✅চালে হালকা সুগন্ধি থাকলেও, রান্নার সময় সুগন্ধি ছড়াবে।

✅খাওয়ার পর কোন এসিডিটি, ফেট ফুলা বা অসস্থি ভাব হবেনা।

✅ অনেক বাঘা বাঘা ব্র‍্যান্ড আছে যারা তারা কিন্তু মোড়কের গায়ে কেমিক্যাল মুক্ত লেখার সাহস করেনা, আমাদের মোড়কে কিন্তু বুক ফুলিয়ে ডিক্লেয়ার করেছি “শতভাগ কেমিক্যাল মুক্ত” চাল

💪সুস্থ জীবন গড়তে চাইলে আজ থেকেই কেমিক্যাল পরিহার করুন, পরিবার বাঁচান।

🔷 ১ কেজি=১৭০/- ১ কেজি থেকে ১০ কেজি পর্যন্ত অর্ডার করলে  মোট কুরিয়ার চার্জ=৭০/-

✅ ৬ কেজি থেকে ১০ কেজি পর্যন্ত হোমডেলিভারি চার্জ ১৩০/- 👉 চিনিগুড়া চাল সারাদেশে হোম ডেলিভারি করা হয়। হোম ডেলিভারি নিলে মিনিমাম ৬ কেজি অর্ডার করতে হবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “দিনাজপুরের বিখ্যাত সুগন্ধি চিনিগুড়া চাল”

Your email address will not be published. Required fields are marked *