মেঠোপথ হলো বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন) নিবন্ধিত একটি কুটির শিল্প প্রতিষ্ঠান, যা দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ও ভেজালমুক্ত কৃষিপণ্য এবং হস্তশিল্পের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে গ্রামবাংলার স্বাদ। আমাদের ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ঘরে বসে অরিজিনাল চিনিগুড়া চাল, কাঠারিভোগ চাল, খাঁটি সরিষার তেল, কুমড়ো বড়ি, মুগ ডালের পাঁপড়, খাঁটি মধুসহ নানা রকমের পণ্য অর্ডার করতে পারবেন।আমাদের লক্ষ্য: গ্রামীণ কৃষি ও কুটির শিল্পকে টিকিয়ে রাখাভোক্তাদের কাছে ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্যপণ্য সরবরাহ করা, প্রবাসীদের জন্য দেশীয় পণ্যের সহজ অনলাইন উপযোগিতা তৈরি করা
শর্তাবলী (Terms & Conditions) — মেঠোপথ ই-কমার্স
১. সাধারণ শর্তাবলীমেঠোপথ থেকে অর্ডার দিলে আপনি আমাদের শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন।মেঠোপথ পণ্যের গুণগত মান ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
২. অর্ডার ও পেমেন্টঅর্ডার ওয়েবসাইট, ফেসবুক পেজ, অথবা WhatsApp এর মাধ্যমে করা যাবে।অর্ডার কনফার্ম করার জন্য বিকাশ অথবা ব্যাংক পেমেন্ট বাধ্যতামূলক।অর্ডার কনফার্ম করার পর ক্রেতার ঠিকানা ও যোগাযোগ নিশ্চিত করা হবে।
৩. ডেলিভারিদিনাজপুর জেলা সদরে হোম ডেলিভারি এবং দেশের অন্যান্য জায়গায় কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠানো হয়।হোম ডেলিভারির জন্য নির্দিষ্ট অর্ডার পরিমাণ থাকতে হবে।ডেলিভারির সময় সাধারণত ২-৫ কর্মদিবস।
৪. রিটার্ন ও রিফান্ডপণ্য হাতে পাওয়ার পর যদি পণ্যের মান নিয়ে প্রশ্ন থাকে, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।ভুল পণ্য পাঠানো বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেলে আমরা রিটার্ন এবং এক্সচেঞ্জের সুযোগ প্রদান করি।খাদ্যপণ্য খোলা হলে বা ব্যবহৃত হলে তা ফেরতযোগ্য নয়।
৫. গোপনীয়তাআপনার ব্যক্তিগত তথ্য, যেমন নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি কেবল অর্ডার প্রক্রিয়া এবং ডেলিভারির জন্য ব্যবহৃত হবে।
৬. দায়বদ্ধতাপ্রাকৃতিক দুর্যোগ বা পরিবহনজনিত সমস্যার কারণে ডেলিভারিতে বিলম্ব হলে মেঠোপথ দায়ী থাকবে না।
৭. প্রোডাক্ট ভ্যারিয়েশন ও স্টকআমাদের সব পণ্য হ্যান্ডমেইড বা কৃষিভিত্তিক হওয়ায় রঙ, আকার ও গন্ধে সামান্য ভিন্নতা থাকতে পারে যা প্রাকৃতিক কারণেই হয়ে থাকে।যেকোনো সময় স্টকের স্বল্পতা থাকলে অর্ডার বাতিল বা বিলম্বিত হতে পারে, এ বিষয়ে গ্রাহককে আগে জানিয়ে দেওয়া হবে।
৮. প্রবাসী অর্ডার নীতিপ্রবাসীরা তাদের আত্মীয়স্বজনের কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য অর্ডার করতে পারবেন।পেমেন্ট নিশ্চিত হওয়ার পর প্রাপকের সঙ্গে যোগাযোগ করে ডেলিভারি দেওয়া হবে।প্রবাসী গ্রাহকের জন্য ওয়েবসাইটে আলাদা গাইডলাইন ও WhatsApp সাপোর্ট প্রদান করা হয়।
৯. প্রোমোশন ও ডিসকাউন্টযেকোনো সময় মেঠোপথ কর্তৃপক্ষ ডিসকাউন্ট, কুপন বা ক্যাম্পেইন চালু করতে এবং তা পরিবর্তন বা বাতিল করার অধিকার রাখে।ডিসকাউন্ট কেবল নির্দিষ্ট সময়সীমা বা শর্তে প্রযোজ্য থাকবে।
১০. গ্রাহক অভিযোগ ও সমাধানগ্রাহক যদি পণ্যে কোনো সমস্যা পান, তাহলে WhatsApp / কল / ইমেইলের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করতে হবে।আমরা ৩ কর্মদিবসের মধ্যে অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় সমাধান দেব।
১১. পণ্য ব্যবহারের নির্দেশনাকিছু পণ্য যেমন চিড়া, বড়ি, পাঁপড়, সরিষার তেল ইত্যাদির ক্ষেত্রে ব্যবহারের পদ্ধতি ওয়েবসাইটে ব্লগ আকারে দেওয়া আছে।নির্দেশনা অনুযায়ী না ব্যবহার করলে পণ্যের গুণগত মান ব্যাহত হতে পারে, এবং সে ক্ষেত্রে কোনো দায় মেঠোপথ নেবে না।
১২. কুরিয়ার ও ডেলিভারি চার্জঅর্ডার ভেদে কুরিয়ার চার্জ ভিন্ন হতে পারে, তা অর্ডার কনফার্ম করার সময় জানিয়ে দেওয়া হবে।বড় অর্ডারে (৫ কেজি বা তার বেশি) হোম ডেলিভারি দেওয়া হয়, ন্যূনতম চার্জে।
১৩. মিথ্যা তথ্য প্রদানঅর্ডার করতে গিয়ে যদি ভুল ঠিকানা বা ফোন নম্বর প্রদান করা হয়, তবে অর্ডার বাতিল হতে পারে বা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।সঠিক তথ্য প্রদান না করলে ডেলিভারির দেরি বা ব্যর্থতার জন্য মেঠোপথ দায়ী থাকবে না।
১৪. কপিরাইট ও মালিকানামেঠোপথ ওয়েবসাইটে ব্যবহৃত সকল ছবি, লোগো, পণ্যের বিবরণ এবং কনটেন্ট কপিরাইট সুরক্ষিত।মেঠোপথের পূর্বানুমতি ছাড়া এসব কনটেন্ট অন্যত্র ব্যবহার করা যাবে না।
