খাঁটি সরিষার তেল

270.00৳ 

🌿 ১০০% খাঁটি মাঘী সরিষার তেল – কাঠের ঘানিতে ভাঙ্গা! 🌿
✅ ভেজাল মুক্ত, কৃত্রিম রঙ ও গন্ধ ছাড়া
✅ ঘ্রাণে ও স্বাদে অতুলনীয়
✅ রান্না, চুল ও ত্বকের যত্নে উপকারী
✅ হজম শক্তি ও হৃদরোগ প্রতিরোধে সহায়ক

📍 মূল্য: ২৭০ টাকা/লিটার
📦 প্যাকিং: স্মার্ট বোতল
🚚 ডেলিভারি: দিনাজপুর জেলা সদরে হোম ডেলিভারি, থানায় কুরিয়ার অফিস ডেলিভারি

📞 বিস্তারিত জানতে কল করুন: 01713 821355 (WhatsApp Available)

Unit: 1 Litter
Category:

Description

খাঁটি সরিষার তেল

  • 100% মাঘী সরিষার তেল
  • কোন কৃত্রিম গন্ধ এবং রঙ নেই 
  • মূল্যঃ ২৭০ টাকা লিটার।
  • পরিমাণঃ নূন্যতম ১ লিটার থেকে যে কোন পরিমান 
  • সংগ্রহ:  দিনাজপুর
  • প্যাকিং: স্মার্ট প্যাকিং জেলা সদরে হোম ডেলিভারি  ও থানা পর্যায়ে কুরিয়ার এর অফিস ডেলিভারি হবে। অর্ডার করার পুর্বে বিস্তারিত জেনে নিতে চাইলে কল করুন 01713 821355 (WhatsApp) নম্বরে ।

Mustard Oil (সরিষার তেল) বিবরণীঃ 

কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমন উপকারীও। বাঙালির রসনা বিলাসের এক অন্যতম উপকরণের নাম সরিষার তেল (Mustard Oil)। সরিষা ইলিশ, তেহারি, তরকারি রান্না, ভাজি, মুড়ি বা অন্যান্য মাখা, কিংবা বাহারি রকমের সব ভর্তা, এই তেলের মন মাতানো ঘ্রাণ ছাড়া যেনো চলে না। কারন এই খাটি সরিষার তেল দিয়ে স্বাদের মাত্রা যেন অতুলনীয়। রান্নার পাশাপাশি ত্বক ও চুলের যত্নেও সরিষার তেলের বিপুল ব্যবহার লক্ষ্যনীয়। এই তেল খুব ঘন, ঝাঁঝযুক্ত, পুষ্টিগুনে ভরপুর ও নিরাপদ। সরিষার তেল সবচেয়ে বেশী স্বাস্থ্য উপকারী। হজম শক্তি বাড়ায়, হৃদপিন্ড ভাল রাখে, চুল গজানোয় সাহায্য করে এবং শরীরের মাংশ শক্ত হয়ে যাওয়া (muscle stiffness) রোধ করা সহ অনেক উপকার পাওয়া যায় এই তেল থেকে।

খাঁটি সরিষার তেলের ব্যবহার: 

খাঁটি সরিষার তেল বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। এটি রান্নার জন্য একটি জনপ্রিয় তেল, বিশেষ করে ভাজা, সস, এবং সালাদ ড্রেসিং তৈরিতে। খাঁটি সরিষার তেলও ত্বকের যত্ন এবং চুলের যত্নে ব্যবহার করা যেতে পারে। সরিষার তেল মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে অবসাদ কাটাতে, স্মৃতিশক্তি আর মনঃসংযোগ বাড়াতে এ তেল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ তেল ক্যানসার প্রতিরোধ করতেও সাহায্য করে। এতে বিদ্যমান মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট হার্টের জন্য অনেক উপকারী। ঘানি ভাঙা সরিষার তেলের একটা চমৎকার ঝাঁঝালো গন্ধ থাকে। মেশিনে ভাঙা সরিষার তেলও গুণে মানে অনন্য। নিয়মিত এই তেল খেলে স্বাস্থ্য ভালো থাকে। তবে বাজারে কৃত্রিম রঙ ও রাসায়নিক মেশানো অনেক সরিষার তেল পাওয়া যায়। এসব তেল ক্যানসারের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই সরিষার তেল বিশুদ্ধ কি না, সেটা যাচাই করতে পারেন নিজেই।

কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল কিভাবে তৈরি হয়?

 সরিষার তেল যেমন চাহিদা অনেক তেমনই বর্তমানে ভেজাল মিশ্রিত তেলের দেখা পাওয়া যায় অনেক। এই ভেজাল মানে যে শুধু অপদ্রব্য সংমিশ্রিত এমন না, বরং স্পেলারের তেল ব্যবহার, বিভিন্ন জাতের সরিষা একত্রে মিশ্রণ, কেমিক্যাল, পাম ওয়েলের সাথে রঙ মিশ্রন কেও বুঝায়। যা আপনার রান্নার স্বাদ তো বেস্বাদ করবেই সাথে ঝুঁকিতে ফেলবে আপনার স্বাস্থ্যকেও। তাই পুষ্টিগুনে ভরপর সরিষার তেল হতে পারে আপনার একমাত্র পছন্দ। আমাদের এই তেল সর্ব উৎকৃষ্ট মানের বাছাই করা দেশী সরিষা বীজ ধুয়ে পরিষ্কার করে রোদে ভালো ভাবে শুকানো হয়। এরপর তেতুল কাঠের ঘানিতে সরিষা গুলো থেকে তেল ফিল্টারিং করে বোতলজাত করা হয়। কোন ভেজাল বা অপদ্রব্য মিশ্রিত করা হয় না বলে শতভাগ খাটি সরিষার তেল।

ঐতিহ্যের পণ্যের সরিষার তেল – Mustard Oil আলাদা কেন? 

  • সর্ব উৎকৃষ্ট দেশি সরিষা দানা থেকে তেল ভাঙানো হয়
  • আমরা বাছাইকৃত এবং পরিপক্ক সরিষা বীজ থেকে সরিষার তেল উৎপাদন করি।
  • ভালো মানের সরিষা থেকে নিজেদের তত্ত্বাবধানে তেল উৎপাদন করা হয়।
  • আর্টিফিসিয়াল রিফাইনিং ছাড়া পাতলা কাপড় ও ফিল্ডার দিয়ে ছেঁকে নেওয়া হয়।
  •  রাই সরিষা বা বিভিন্ন জাতের সরিষার সংমিশ্রণ না ঘটিয়ে শুধুমাত্র দেশি সরিষা বীজ থেকে তৈরি এই তেল
  • তেল নিষ্কাশনের পর তা রোদে শুকানো হয় যাতে তেলে বিদ্যমান আদ্রতা কমে যায়। যার ফলে তেলের মান ভালো হয় এবং বেশিদিন ভালো থাকে।
  • ভেজাল ও কেমিক্যাল মুক্ত তাই ১০০% খাটি সরিষার তেল
  •  ১০০% প্রাকৃতিক। Raw & Filtered

খাঁটি সরিষার তেল যেভাবে চিনবেন

বাজার থেকে তেল কিনে এনে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করার পর যদি দেখেন তেলের খানিকটা জমে সাদা হয়ে গেছে, তাহলে বুঝবেন সেই তেলে ভেজাল রয়েছে। কারণ খাঁটি সরিষার তেল কখনো জমে না, সবসময় তরল অবস্থায় থাকে। হাতের তালুতে একটুখানি তেল নিন, তারপর ঘষে নিন। যদি তেলের রঙ ছেড়ে যেতে শুরু করে, অন্যরকম গন্ধ পান বা চিটচিটে ভাব অনুভব করেন, তাহলে বুঝবেন সেই তেল খাঁটি না। খাঁটি সরিষার তেলে তীব্র ঝাঁঝাল গন্ধ থাকে, যা চোখে পানি এনে দেয়। ভেজাল তেলের গন্ধ অতটা তীব্র হয় না। সরিষার তেলের রঙ খুব গাঢ় হয়। তেলে হালকা হলুদ রঙ দেখলে সেটা ভেজাল হতে পারে। নকল সরিষার তেল সুতির কাপড়ে ঢাললে কালো দাগ পড়ে, যা উঠানো যায় না। কিন্তু আসল সরিষার তেলে সুতি কাপড়ে কোনো দাগ পড়ে না। দোকানের খোলা সরিষার তেলে ভেজাল মিশ্রিত থাকে, যা ব্যবহার করলে নানা রকম অসুখ-বিসুখ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই খাঁটি সরিষার তেল কেনার ক্ষেত্রে সাবধান হতে হবে।সরিষার তেলের রঙ খুব গাঢ় হয়।

Reviews

There are no reviews yet.

Be the first to review “খাঁটি সরিষার তেল”

Your email address will not be published. Required fields are marked *