লিচু ফুলের খাঁটি মধু

750.00৳ 

🍯 প্রাকৃতিক রঙ ও ঘ্রাণ:
লিচু ফুল থেকে সংগ্রহ করা এই খাঁটি মধু সাধারণত হালকা অ্যাম্বার রঙের হয়। স্বাদে লিচু ফলের মিষ্টি ঘ্রাণ ও স্বাদ পাওয়া যায়।

🌸 ঘনত্ব ও জমাট:
মধুর ঘনত্ব স্বাভাবিকভাবেই সময় ও অবস্থানভেদে পরিবর্তিত হয়। পাতলা হলে কিছুদিন পর হালকা জমাট বেধে যায়। ঘন হলে দ্রুত জমাট বেঁধে যেতে পারে।

🥇 কোয়ালিটি: প্রিমিয়াম
💸 মূল্য: ৭৫০ টাকা/কেজি
⚖️ পরিমাণ: ৫০০ গ্রাম থেকে যে কোনো পরিমাণ
📍 সংগ্রহস্থান: দিনাজপুর
📦 প্যাকিং: স্মার্ট প্যাকিং
🚚 ডেলিভারি: জেলা সদরে হোম ডেলিভারি, থানা পর্যায়ে কুরিয়ার অফিসে ডেলিভারি।

📞 অর্ডার বা বিস্তারিত জানতে কল করুন:
📱 01713-821355 (WhatsApp available)

Unit: 1kg
Category:

Description

লিচু ফুলের খাঁটি মধু

  • দেখতে সাধারণত Light Amber রঙের হয় (তবে সময়, স্থান ও ঘন-পাতলার উপর নির্ভর করে কিছুটা Light বা Dark হতে পারে)।
  • খেতে খুবই সুস্বাদু। মধু খাওয়ার সময় অনেক সময় মধুতে লিচু ফলের স্বাদ পাওয়া যায়।
  • ঘ্রাণ টাও লিচু ফলের সাথে মিলে যায় (তবে মধু পুরাতন হলে স্বাদ এবং ঘ্রাণ কিছুটা পরিবর্তন দেখা যায়)।
  • মধুর ঘনত্ব কম বা বেশি হতে পারে। মধু পাতলা হলে ফেনা হতে দেখা যায়। আর ঘনত্ব বেশি হলে ফেনা হতে দেখা যায় না।
  • সাধারণত লিচু ফুলের খাটি মধু সামান্য জমতে দেখা যায়। যদি মধু পাতলা হয় তাহলে সেটা কয়েকমাস পরে সামান্য জমতে পারে। আর যদি মধু খুবই ঘন হয় তাহলে সেটা দ্রুত জমতে শুরু করে এবং সম্পূর্ণ মধুই জমে যেতে পারে বা বেশীরভাগ জমতে পারে।
  • কোয়ালিটি: প্রিমিয়াম 
  • মূল্যঃ ৭৫০ টাকা কেজি।
  • পরিমাণঃ ৫০০ গ্রাম থেকে যে কোন পরিমান। 
  • সংগ্রহ:   দিনাজপুর
  • প্যাকিং: স্মার্ট প্যাকিং
  • জেলা সদরে হোম ডেলিভারি  ও থানা পর্যায়ে কুরিয়ার এর অফিস ডেলিভারি হবে। 
  • অর্ডার করার পুর্বে বিস্তারিত জেনে নিতে চাইলে কল করুন 01713 821355 (WhatsApp) নম্বরে

মধুর বিস্তারিতঃ 

মধু হল মহান সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক এ্যান্টিবায়োটিক । যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয় ৷ মধুতে বিদ্যমান প্রাকৃতিক গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমাদের শরীরে তৎক্ষনাৎ এনার্জি যোগায় ৷ এছাড়া মধুতে রেয়েছে বিভিন্ন ধরণের ভিটামিন, অ্যামাইনো এসিড, খনিজ লবণ ইত্যাদি ৷ মধুতে বিদ্যমান উপাদানসমূহঃ খাঁটি মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান বিদ্যমান । প্রকৃতিতে বিদ্যমান বিভিন্ন ফুল থেকে মৌমাছিরা যে মধু সংগ্রহ করে এতে থাকে প্রায় ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ এবং ৫ থেকে ১২ শতাংশ মল্টোজ ৷ এছাড়াও প্রায় ২২ শতাংশ অ্যামাইনো এসিড, প্রায় ২৮ শতাংশ খনিজ লবণ এবং প্রায় ১১ শতাংশ বিভিন্ন প্রাকৃতিক এনজাইম৷ খাঁটি মধু চর্বি ও প্রোটিনমুক্ত । ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি ।

মধু খাওয়ার নিয়ম ও উপকারিতাঃ 

আসুন প্রথমে আমরা জেনে নিই, নিয়মিত মধু পান করলে আমরা কি কি উপকার পাব। এরপর কিভাবে মধু খেলে আমাদের জন্য সবচেয়ে ভাল হবে সেগুলি নিয়ে আলোচনা করা যাবে। মধুর উপকারিতাঃ সুস্থ থাকতে নিয়মিত খাঁটি মধু খাওয়ার কোন বিকল্প নেই ৷ ইতোমধ্যে আমরা জেনেছি মধুতে কি কি খাদ্য উপাদানসমুহ বিদ্যমান রয়েছে। তবে আমাদেরকে নিয়মিত মধু খাওার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই, মধুতে বিদ্যমান এই বিশেষ খাদ্য উপাদানগুলি আমাদের শরীরে বিশেষ প্রভাব ফেলতে সক্ষম হবে । আমরা সবসময় মধু নিয়মিত খাওয়ার কথা বলে থাকি কারণ, অনিয়মিত মধু পানে যে উপকার আপনি পাবেন তা তেমনভাবে পরিলক্ষিত হবেনা । এ পর্যায়ে খাঁটি মধুর উল্লেখযোগ্য উপকারিতাসমূহ নিম্নে সংক্ষেপে তুলে ধরছিঃ 

  • মধুতে বিদ্যমান রয়েছে বিভিন্ন প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট। এর ফলে নিয়মিত খাঁটি মধু পানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়।
  • মধু আমাদের শরীরে তৎক্ষনাৎ শক্তি যোগায়, শারীরিক দুর্বলতা দূর করে এবং শরীরে তাপ উৎপন্ন করে । মধু আমাদের শরীরে খাবারের হজমশক্তি বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করে ৷ 
  • যারা রক্তশূন্যতায় ভুগছেন, মধু তাদের জন্য অত্যন্ত উপকারি। রক্তে হিমোগ্লোবিন এর পরিমাণ বৃদ্ধিতে সহায়তার মাধ্যমে মধু শরীরের রক্তশূণ্যতা দূর করে। 
  • মধু আমাদের শরীরে রক্তনালী প্রসারণের মাধ্যমে হৃদপেশির কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখে এবং শরীরে রক্ত সঞ্চালনে সহায়তা করে। মধুতে রয়েছে বিভিন্ন খনিজ উপাদানসমূহ। নিয়মিত মধু পানে আমাদের শরীরে এসব খজিনের (কপার, লৌহ, ম্যাঙ্গানিজ ইত্যাদি) অভাব পূরণ হয়৷
  • মুখের অভ্যন্তরে বিভিন্ন ঘায়ের চিকিৎসায় মধু খুবই কার্যকরী এবং মধু আমাদের দাঁতকে মজবুত করে। মৌসুমি সর্দি, জ্বর উপশমে তুলসি পাতার রসের সঙ্গে খাঁটি মধু মিশিয়ে কয়েকদিন নিয়মিত পান করলে এটা দারুণভাবে কাজ করে।
  •  যারা ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগছেন এমনকি যাদের ফুসফুস করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশেষভাবে ক্ষতিগ্রস্থ তাদের জন্যও মধু খুবই কার্যকরী৷ 
  • মধু শিশুদের হাড়ের গঠন মজবুত করে, দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। রাতের বেলা দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করলে আপনার অনিদ্রা দূর করতে সাহায্য করবে। শারীরিক এবং যৌন দূর্বলতা দূরীকরণে মধুর রয়েছে বিশেষ ভূমিকা ৷ 
  • মধু পানে শরীরের কোষ্ঠকাঠিন্যতা দূর হয় ৷ নিয়মিত মধু পান বাতের ব্যথা উপশম করে। 
  • মধুতে বিদ্যমান অ্যান্টি–অক্সিডেন্ট ত্বকের রং সুন্দর করে এবং তারুণ্যতা বজায়ে রাখতে সহায়তা করে ৷ 
  • মুখের ব্রণ এর চিকিৎসায়, ত্বক এবং চুলের রূপচর্চায় মধু ব্যবহারে বিশেষ সুফল পাওয়া যায় ৷

Reviews

There are no reviews yet.

Be the first to review “লিচু ফুলের খাঁটি মধু”

Your email address will not be published. Required fields are marked *